কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাশ শুভর মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন পেশার লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার এক মেম্বার ও সচিবের কাছে চাঁদা দাবি করলে সন্দেহ হওয়ায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। এ সময় তাত্ক্ষণিকভাবে মোবাইল চেক করলে নম্বরটি ক্লোন করা হয়েছে বলে ধরা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাশ শুভ জানান, বিষয়টি জানতে পেরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে কেউ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ দাবি করলে তা প্রত্যাখ্যানের জন্য তিনি অনুরোধ জানান।
