তালতলী (বরগুনা) সংবাদদাতা
তালতলীতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। উপজেলার তেঁতুলবাড়িয়া ও গেণ্ডামারা এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হাসিনা বেগম, হনুফা বেগম, মিরাজ, আনোয়ার হোসেন ও নাসির উদ্দিন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
