পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৫০

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে শনিবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাইফুল হোসাইন (দেড় বছর)। সে উপজেলার পশ্চিম পোলমোগরা গ্রামের আইয়ুব আলির ছেলে।  নিহতের বাবা বলেন, আমার পরিবারের সদস্যদের অলক্ষ্যে রাইফুল বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।