আড়াইহাজারে ডাকাত সর্দার আজগু গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:৫৬

আড়াইহাজার থানার পুলিশ আজগু (৪০) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার সদর পৌরসভার দাসপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের অহিদ মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, গ্রেফাতারকৃত ডাকাত আজগুর বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলায় ওয়ারেন্টসহ মোট সাতটি ডাকাতির মামলা রয়েছে। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপনে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে।