আড়াইহাজারে গতকাল শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা ও র্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাহিদা নাছরিন। আড়াইহাজার ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আকলিমা শতাধিক নারী নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগান সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
