জো বাইডেনকে জাতীয় পার্টি-জেপির অভিনন্দন ও শুভেচ্ছা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০১:০৫

জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল শনিবার রাতে তাত্ক্ষণিক এক অভিনন্দন বার্তায় জেপি নেতৃদ্বয় আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে মার্কিন জনগণ, গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।