আলোকিত হলো ত্রিপুরা পল্লীর ৫৫টি পরিবার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪০

সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হলো চট্ট্রগামের হাটহাজারীর ত্রিপুরা পল্লীর মুনাই পাড়া। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালিয়ার গ্রামের বশিরহাট বাজারের পশ্চিমে মুনাই ত্রিপুরা পল্লীর ৫৫টি পরিবারে সোমবার সৌরবিদ্যুৎ পৌঁছে দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। পল্লীবাসীরা ধন্যবাদ জানালো সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।

হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে পশ্চিম উদালিয়ার মুনাই ত্রিপুরা পল্লীর ৫৫টি পরিবারের প্রত্যেক ঘরে সৌরবিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। পরিবারগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে তিনটি লাইট ও একটি টু-পিন হোল্ডার ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন: নির্বাচন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে: টিআইবি

সোমবার সন্ধ্যায় পল্লীটি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ‘মুনাই পল্লীবাসীদের একটানা তিনবছর কোন প্রকার খরচ ছাড়াই এই সুবিধা দেওয়া হবে।’

ইত্তেফাক/অনি