কুকুরের কামড়ে মৃত্যু, শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:০৯

পীরগঞ্জে কুকুরের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে মানববন্ধন ও পৌর মেয়রকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। 

এ সময় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, ম্যানেজিং কমিটির সদস্য বুলবুল আহম্মেদ, সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম, নেসার উদ্দীন, মেহের এলাই বাদশা, সোহেল রানা, রেজাউল ইসলাম রেজা, শিক্ষার্থী সুজাউদৌলা অভিমান ও তানভীর আহম্মেদসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। পরে বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে কয়েক শত শিক্ষার্থী পৌর মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করে। 

উল্লেখ্য পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাঈম ইসলাম পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ১৩ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

আরো পড়ুন: জার্মানিতে ধর্মঘটের কবলে কয়েকশ ফ্লাইট বাতিল

ইত্তেফাক/জেডিএইচ