প্রথম বার ভারতের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ তথা নারী আইপিএল খেলতে এসেই ফাইনালের স্বাদ পাচ্ছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক সালমা খাতুন। তার দল ট্রেইলব্লেজার্স ফাইনালের টিকিট পেয়ে গেছে। ফাইনালের অপর দল সুপারনোভাস। আজ শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল। বাংলাদেশের আরেক ক্রিকেটার জাহানারা আলমের দল ভেলোসিটি বাদ পড়েছে। ফাইনালে উঠতে পারেনি দলটি। লিগ পর্বে দুটি করে ম্যাচ খেলেছে তিন দল। একটি করে জয় আছে সবার। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় ট্রেইলব্লেজার্স-সুপারনোভাস ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।
