খুলনা অফিস
খুলনায় ব্রি-৮৭ ধানের ভালো ফলন হয়েছে। এতে কৃষকের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়েছে। রূপসা উপজেলার আলাইপুর গ্রামের কৃষক আব্দুল কাদের শেখ (৬০) বলেন, অল্প সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকদের মধ্যে এ ধান চাষে আগ্রহ বেড়েছে। রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন—ধান, গম ও পাটবীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এবং বীজসহায়তা কর্মসূচির আওতায় রূপসা উপজেলায় ১৭৩ হেক্টর জমিতে ব্রি-৮৭ জাতের ধান চাষ হয়েছে। এ জাতটি স্বল্প সময়ে অধিক ফলন দেয়। আগামীতে এ ধানের চাষ আরো বাড়বে।
