এই সময়ের ছড়া

মরমি ছড়া

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৫০

পাপের ঘড়া পূর্ণ হইছে

মুনকার নকির বইসা রইছে

                  হিসাব কিতাব রয় গোপন,

খবর লও তার বেবুঝ মন।

 

পুণ্য কাজে সাধন ভজন

ভুলে বেদিশ ক্যান সর্বক্ষণ

             পাশ কাটাইয়া ভুল পথে যাও

             সম্মোহনে গন্ধম ফল খাও

বিস্মৃত হও ধর্ম-কর্ম

যা ছিল সুরক্ষা বর্ম

      চাকচিক্য আর জৌলুস মোহে

                   নিজকে করো নিমজ্জন—

কাজটা বেঠিক, বুঝলা মন

হারাইলা পথ জাইন্যা শুইন্যা

এখন দ্যাখো আঙুল গুইন্যা

              কত্তোটুকুন পুণ্যের ধন

হিসাব হইবো কড়ায় গণ্ডায়

স্বাদটা তো নয় মিঠাই-মণ্ডায়

আত্মশুদ্ধির রাস্তা খোঁজো

তারপরেতে দুই চোখ বোজো

              পুণ্যই তোমার আপনজন।