টেকনাফে সাত স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৬

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে সাতটি স্বর্ণের বারসহ আবদুল গণি (৪৬) নামে একজনকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে পালকী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। সে চট্টগ্রামের সাতকানিয়ার আফজালনগরের মৃত ছিদ্দিক আহমদের ছেলে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, আটককৃতকে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।