পেকুয়ায় ৬৬ চোরাই মোবাইলসহ আটক তিন

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৭

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দুটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই ৬৬টি মোবাইল সেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চোরাই সেট কেনাবেচায় জড়িত থাকার অপরাধে তিন জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ থেকে রাত ৮টা পর্যন্ত পেকুয়ার টইটং বাজারের ‘রক সেইড স্টুডিও’ ও পেকুয়া বাজারের এসডি সিটি সেন্টারের দ্বিতীয় তলার ‘দি টাচ টেক’ নামক দুইটি দোকানে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো—পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলবি আবুল হোসেনের তিন ছেলে মো. হোছাইন (৩৭), দেলোয়ার হোছাইন (৩৫) ও দিদার হোছাইন (৩০)। কক্সবাজার ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, তদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা হয়েছে।