সিলেটে মেগা মল এক্সপ্রেসের উদ্ব্বোধন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:৩১

সিলেটের নয়া সড়ক পয়েন্টে ৪ নভেম্বর এক্সপ্রেস মেগা মলের শুভ উদ্বোধন করা হয়। জাঁকজমকপূর্ণ এই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউড তারকা চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক নিরব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু তাহের এবং সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার আবদুল মুহিত জাবেদ।  এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ পাটোয়ারী, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। এক্সপ্রেস মেগা মলে পাওয়া যাবে লেডিস ও জেন্স ব্যাগ এবং শিশুদের সব ধরনের কালেকশন। উদ্বোধন উপলক্ষে সকল পণ্যে রয়েছে ৩০% মূল্যছাড়।