বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জাকির হোসেন নামের এক মাংস ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে বাঘা বাজারে অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় রোগাক্রান্ত গরুর মাংস মাটিতে পুতে ফেলার ব্যবস্থা করা হয়।
