মত্স্য ঘের থেকে ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২১:২১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন এক মৃগীরোগীর লাশ মত্স্য ঘের থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার হ্নীলা মৌলভী বাজার প্রধান সড়কের পাশের মত্স্য ঘেরে পথচারীরা লাশ ভাসতে দেখে। মৃত মোজাহার মিয়া হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। স্থানীয় হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করি। মোজাহার মিয়া মৃগীরোগী এবং মানসিক ভারসাম্যহীন ছিল। কোনো অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট প্রশাসন লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।