যান্ত্রিক কোলাহলমুক্ত, সবুজ প্রকৃতির আপন কোলে সামাজিক সম্প্রীতির এক চমত্কার বাঁধনে আচ্ছাদিত ছিল প্রতিটি গ্রামীণ জনপদ। যে কোনো সমস্যায় গ্রামের মুরব্বিরা মিলে সামাজিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করতেন। গ্রামের সেই চিরচেনা রূপ পালটে যাচ্ছে। গুটিকয়েক উচ্ছৃঙ্খল মানুষ স্থানীয় একশ্রেণির জনপ্রতিনিধির অপকর্মের ঢাল হিসেবে কাজ করে সমাজে পাতি নেতার তকমা অর্জন করে। আর তাতেই দুর্বিষহ সাধারণ জনজীবন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও ক্ষমতার অপব্যবহারে সামান্য ঘটনা আদলত পর্যন্ত গড়াচ্ছে। যে ক্ষমতা মানুষকে অন্য থেকে আলাদা করে তা কখনোই প্রকৃত ক্ষমতা হতে পারে না। ক্ষমতা হওয়া উচিত দেশ ও দশের জন্য, উন্নতি ও শৃঙ্খলার জন্য। তাই জনপ্রতিনিধিদের উচিত পাতি নেতাদের লালন নয়, বরং কঠোর হস্তে দমন করে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।
তানভীর আহমেদ রাসেল
শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
