মেঘনা নদীতে ৪২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬

লক্ষ্মীপুরের কমলনগরে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল আগুনে পোড়ানো হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) থেকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ এই অভিযান চালায়। অভিযানে জব্দ করা জাল গুলো মঙ্গলবার দুপুরে উপজেলার চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রেজাউল করিম জানান, ‘জাটকা ইলিশ রক্ষায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় জেলেদের কাছ থেকে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার দুপুরে ক্যাম্পের সামনে প্রকাশ্যে আগুন লাগিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ওই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: বাবুর্চি নেই ট্রাম্পের, রেস্টুরেন্টের খাবারে অতিথি আপ্যায়ন

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।   

ইত্তেফাক/অনি/জেডএইচডি