সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সে চাকরির সুযোগ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৯:১৪

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম :বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম :৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

শিক্ষাগত যোগ্যতা :এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড থাকতে হবে। এ লেভেলে দুটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

বয়স :০১ জুলাই ২০২১ তারিখে ১৭-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

জাতীয়তা :বাংলাদেশি, বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদনের নিয়ম :আগ্রহীরা joinbangladesharmy.army ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রশিক্ষণকাল :০৩ বছর, আবেদন ফি :১০০০ টাকা

আবেদনের শেষ সময় :০৯ জানুয়ারি ২০২১

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা :৩১ জানুয়ারি-০৪ ফেব্রুয়ারি ২০২১, লিখিত পরীক্ষা :১২ ফেব্রুয়ারি ২০২১

লিখিত পরীক্ষার ফলাফল :২২ ফেব্রুয়ারি ২০২১