মেঘনা ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ব্যাংকের পরিচালক এবং বিশিষ্ট শিল্পপতি আলী আজীম খান (৬১) সোমবার বিকালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেঘনা ব্যাংক পরিবার তার আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত। আলী আজীম খান সাইনেস্ট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে অত্যন্ত সুনাম এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তিনি পরপর তিন বার ‘সিআইপি’ নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিবিড়ভাবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
