শোক সংবাদ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:২০
মাওলানা নুরুল আবসার রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ সোহেলের পিতা এবং বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তিকরণ আন্দোলনের অন্যতম নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল আবসার দুলালের (৫৫) জানাজা ও দাফন কার্যক্রম সোমবার বাদ আসর সম্পন্ন হয়েছে। রবিবার দিবাগত রাত ২টায় হূদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার রংপুর মহানগরীর আরাজী তামপাট পূর্ব পাড়া জামে মসজিদ মাঠে বাদ জোহর তার নামাজে জানাজা শেষে মসিজদের পাশে বাবা-মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হয়।