স্বাস্থ্যঝুঁকিতে নির্মাণশ্রমিকরা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৪২
সাভার ও আশুলিয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন নির্মাণশ্রমিকরা। সরকারের বিধি-নিষেধ থাকলেও ফেইস মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার না করে কাজ করে চলেছেন তাঁরা। নানা অজুহাত দেখিয়ে স্বাস্থ্যবিধি মানতে নারাজ। নেই ঠিকাদারের তদারকি। এতে শুধু নির্মাণ শ্রমিকরাই নন, স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তাঁদের পরিবার। স্বাস্থ্যবিধি না মেনে কর্মস্থলে যাতায়াতের ফলে অন্যদেরও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছেন তাঁরা। তৃণমূল পর্যায়ে ফেইস মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার নিশ্চিত না করা গেলে দ্বিতীয় পর্যায়ে করোনা প্রভাব বিস্তার করবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি। আবদুল্ল¬াহ আল কাউসার শিক্ষার্থী, আইন ও মানবাধিকার বিভাগ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ঢাকা