লোকসানে এসিআই কমবে লভ্যাংশ

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেড লোকসানে পড়েছে। ফলে লভ্যাংশের                  পরিমাণ কমে গেছে। গত কয়েক বছরের মধ্যে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে   কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সব থেকে কম লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  কোম্পানিটির পরিচালনা পর্ষদ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের                  ৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)        থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্য মতে, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে               কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৮ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরেও কোম্পানিটি লোকসানের মধ্যে ছিল। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের শেয়ারপ্রতি লোকসান হয় ১৩ টাকা ৫১ পয়সা। ধারাবাহিকভাবে লোকসান করায় এবং দিন দিন লোকসানের পাল্লা ভারী হওয়ায় প্রতিষ্ঠানটির লভ্যাংশেও নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আগে কোম্পানিটি কখনো বিনিয়োগকারীদের ১০০ শতাংশের নিচে লভ্যাংশ দেয়নি।