আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ২০১৯

প্রদর্শিত হতে যাচ্ছে শিশুতোষ ৩টি ছবি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:২৬

 

আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সপ্তম দিনে মেহের আফরোজ শাওনের একটিসহ প্রদর্শিত হতে যাচ্ছে বেশ কিছু শিশুতোষ সিনেমা। এরমধ্যে মেহের আফরোজ শাওনের ‘বোতল ভূত’, রোহান দেশ পাণ্ডের ‘পাপসি, এ লিটল ফুল অফ হোপ’ ও টাইল্যান মিনটাসের ‘ব্রাদারস অফ সাইলেন্স’ অন্যতম।

ঢাকায় চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সপ্তম দিনে সকাল ১০টায় পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে প্রদর্শিত হবে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘বোতল ভূত’ ছবিটি। ৯৩ মিনিটের এই চলচ্চিত্রটি প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে।

সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের মূল অডিটোরিয়ামে প্রদর্শিত হবে ভারতীয় পরিচালক রোহান দেশ পাণ্ডের ‘পাপসি, এ লিটল ফুল অফ হোপ’ ছবিটি। ৯৯ মিনিটের এই চলচ্চিত্রটি এই আসরের একটি অন্যতম শিশুতোষ চলচ্চিত্র। এছাড়া এটি বেশ আলোচিত একটি চলচ্চিত্র।

এছাড়াও সকাল ১০টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রদর্শিত হবে টাইল্যান মিনটাসের ‘ব্রাদারস অফ সাইলেন্স’ চলচ্চিত্রটি।

এ লিটল ফুল অব হোপ

ভেন্যু:জাতীয় জাদুঘর

সময়:সকাল ১০টা ৩০ মিনিট

 

বোতল ভূত

ভেন্যু:জাতীয় গ্রন্থাগার

সময়:সকাল ১০টা

 

ব্রাদারস অব সাইলেন্স

ভেন্যু:বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়:সকাল ১০টা ৩০ মিনিট