রূপপুরের পরমাণু চুল্লিপাত্র রাশিয়ার ভোলগা থেকে পাকশী পৌঁছেছে

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ০০:১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল রিয়্যাক্টর প্রেসার ভেসেল (চুল্লিপাত্র) যন্ত্র রাশিয়ার ভোলগা থেকে পাকশী পদ্মায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের জন্য নির্মিত নদী বন্দরের জেটিতে এই যন্ত্র নামানেরা সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। একটি স্টিম জেনারেটরও রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে চুল্লিপাত্র এবং জেনারেটরবাহী বিশেষায়িত বার্জ প্রকল্পের নবনির্মিত জেটিতে নোঙর করা অবস্থায় দেখা গেছে। 

নৌবাহিনীর কড়া নিরাপত্তায় এই যন্ত্র দুটি মোংলা বন্দর থেকে রূপপুরে আনা হয়। যন্ত্র দুটি রাশিয়ার বৃহত নিউকিয়ার শিল্প এলাকা ভোলগাদোনস্কে নির্মাণ করা হয়েছে।

আগস্টের শেষ দিকে রাশিয়ার পেট্রোজাবাদ বন্দর হতে বিশেষ জাহাজ যন্ত্র দুটি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। চুল্লিপাত্রের ওজন ৩৩৩ দশমিক ৬ টন এবং স্টিম জেনারেটরের ওজন ৩৪০ টন।  ১৪ হাজার কিলোমিটার নৌ-পথ পাড়ি দিয়ে গত ২০ অক্টোবর মোংলা বন্দরে পৌঁছায়।

আরো পড়ুন : দিল্লিকে উড়িয়ে আইপিএলের শিরোপা মুম্বাইয়ের 

এ প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, 'রাশিয়া হতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই যন্ত্রগুলো রূপপুরে পৌঁছানোর ঘটনায় এই প্রকল্পটি নিয়ে জনগণের আস্থা আরো বেড়ে যাবে। পরমাণু প্রযুক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে জাতির পিতার স্বপ্ন পূরণে দেশ আরো একধাপ এগিয়ে গেল।’ 

প্রকল্প পরিচালক ও নিউকিলয়ার পাওয়ার গ্রিড কোম্পানির সদস্য সচিব ড. শৌকত আকবর জানান, এই যন্ত্রপাতি নতুন বছরের শুরুতেই রূপপুরের ভৌত কাঠামোর মধ্যে স্থাপন করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম প্রান্তিকে রিয়্যাক্টর প্রেসার ভেসেল ওই ভৌত কাঠামোর ভেতর স্থাপনের কার্যক্রম শুরু হবে। এরপর কাঠামোর উপরিভাগে ছাদ (বিশেষ ডোমের) নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে রূপপুরে প্রথম ইউনিটের ভৌত কাঠামোর কাজ প্রায় শেষ হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি