ইসলামিক ফাউন্ডেশন দৈনিক ভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে দৈনিক ভিত্তিতে কর্মরতদের ৫৬০টি মডেল মসজিদে নিয়োগের দাবি জানানো হয়েছে। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব গত ১৬ আগস্ট এসব কর্মীদের মডেল মসজিদে নিয়োগের ব্যবস্থা করে বেতন ভাতাদি প্রদানের জন্য ফাউন্ডেশনের মহাপরিচালককে নির্দেশনা দেন। কিন্তু কর্তৃপক্ষ সেই নির্দেশনা বাস্তবায়ন না করে তাদের আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে চাইছে বলে তারা অভিযোগ করেন। গত এক বছর ধরে বন্ধ থাকা বেতন-ভাতা পরিশোধ করে শূন্য পদের বিপরীতে চাকরি রাজস্বকরণের দাবি জানান তারা। দাবি মানা না হলে তারা আগামী ১৫ নভেম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশনে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দেন।—প্রেস বিজ্ঞপ্তি
