কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:২৭

কক্সবাজার শহরের বিমানবন্দর ও বিসিক এলাকায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয় তিনজনকে। ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার শহরের বিসিক মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে তল্লাশি চৌকি বসানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৫ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার সওদাগর পাড়ার মৃত নুর আহম্মদে পুত্র মো. জসিম (২৮) এবং চকরিয়ার ডেমুশিয়া গ্রামের মৃত ঠাণ্ডা মিয়ার পুত্র মো. আলম (৪৮)। জব্দ করা ট্রাক ও ইয়াবা বড়িসহ আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, কক্সবাজার সদর থানা পুলিশ বিমানবন্দরে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করে। তিনি টেকনাফ উপজেলার পুরাতন নয়াপাড়া এলাকার মৃত মাহমুদ উল্লাহর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

ইত্তেফাক/অনি