আড়াইহাজারে হাঁসের খামারে মড়ক

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:১০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে এক দিনে অজ্ঞাত রোগে একটি খামারের ৪ হাজার হাঁস মারা গেছে। উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে। খামারের মালিক মকবুল হোসেন জানান, অন্য এক অংশীদারের সঙ্গে মিলে তিনি বাড়িতে হাঁসের খামার গড়েন। দুই দিনের বাচ্চা এনে তারা লালনপালন শুরু করেন। বর্তমানে সেগুলোর বয়স দুই মাস। কয়েক দিন আগে খামারের কয়েকটি হাঁস মারা গেলেও স্বাভাবিক ঘটনা মনে করেন তারা। মারা যাওয়া হাঁসগুলো খাকি ক্যাম্পেল জাতের বলে জানা গেছে। এ ঘটনায় মুষড়ে পড়েছেন উদ্যোক্তারা। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার জানান, বার্ড ফ্লু অথবা ডাক প্লেগ রোগে হাঁসগুলো মারা যেতে পারে। তারপরও খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।