টানা সাত বার ‘এএএ’ ক্রেডিট রেটিং পেল গ্রিন ডেল্টা ইনসিওরেন্স

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:২৮

 

গ্রিন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানি বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি (সিআরএবি) থেকে ২০২০ সালে টানা সপ্তম বছরের জন্য ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। গ্রিন ডেল্টা বাংলাদেশের একমাত্র এবং প্রথম বিমা সংস্থা যারা টানা সাত বছর ধরে ‘এএএ’ রেটিং অর্জন করেছে।

গ্রিন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বলেন, ‘এটি  আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। —প্রেস বিজ্ঞপ্তি