ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়া থেকে ৩৫ কেজি ওজনের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার পৌরশহরের নারায়ণপুর বাইপাস এলাকার আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে শেলটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শেলটি স্বাধীনতা যুদ্ধের সময়ের। দোকানের মালিক জানান, গত মঙ্গলবার তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রডসহ মর্টার শেলটি তার কাছে বিক্রি করে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমেদ জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই জানা যাবে এটা সক্রিয় কি না। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামভর্তি পানিতে রাখা হয়েছে।
