ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি বন্ধে প্রণোদনা ঘোষণা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৪

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

ট্রেনবহরে (র্যাক) বিদ্যুত্ সরবরাহ করে থাকে পাওয়ার কার। যা চালানো হয় জ্বালানি তেল দিয়ে। ঐ পাওয়ার কার থেকে তেল চুরি বন্ধে ঘোষণা করা হয়েছে বিশেষ প্রণোদনা বা পুরস্কারের। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (সিইই) মুহাম্মদ শফিকুর রহমান এ প্রণোদনা ঘোষণা করেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী বলেন, ‘পাওয়ার কার থেকে তেল চুরি বেড়ে গেছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তেল চুরি রোধে যারা সাহায্য করবেন, তাদের প্রণোদনা দেওয়ার। এ পদক্ষেপকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি আমরা। এতে করে রেল চলাচল আরো গতিশীল এবং জবাবদিহিতামূলক হবে।’