নদীর পাড়ের মাটি কাটায় একজনকে জরিমানা

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২১:৪৪

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় সুতিয়া নদী পাড়ের মাটি কেটে অপসারণের দায়ে বুধবার এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। তিনি জানান, উপজেলার কুমারগাতা ইউনিয়নের উত্তর গাড়াইকুটি এলাকায় সুতিয়া নদীর পাড়ের মাটি কেটে অপসারণ করার সময় একজনকে ধরা হয়। এ সময় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের নির্ধারিত ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে তিনি জরিমানা পরিশোধ করেন।