ডিএনসিসির ৬৫টি স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা ৫০ হাজার টাকা

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:৩৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ১৩ হাজার ৩২২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৬৫টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ছয়টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির সব ওয়ার্ডে একযোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই চিরুনি অভিযান পরিচালিত হয়।