১.
আর মাত্র ক’টা পৃষ্ঠা। পড়া হয়ে যাবে...
একগাদা প্রুফ জমে আছে...
গতরাতে যে-গানটা শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম
আজ ওকে বার-বার শুনে দেখতে চাই...
নতুন পাণ্ডুলিপির কাজ
অধিকাংশ বাকি রয়ে গেল...
একবার ঘুরে আসব ফেইসবুক-পেইজে...
নেমেছে সামান্য সন্ধ্যা। এ কী কাণ্ড! ভরঅবেলায়
ঘুমচোখে শুয়ে আছি কেন!...
আমার মাথার নিচ থেকে
বালিশটা তাড়াহুড়ো কেন সরিয়েছ!?
