ক্যাপসন নিউজ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:১৭

ভারতে ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করল ওয়ালটন। এর আগে থেকেই প্রতিবেশি দেশটিতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে আসছে। ভারতের বাজারের জন্য দক্ষিণ কোরিয়ার একটি খ্যাতনামা ব্র্যান্ড ওয়ালটনের কাছ থেকে ওয়াশিং মেশিন নিচ্ছে। ওইএম (ওরিজিনাল ম্যানুফ্যাকচারার) হিসেবে ব্র্যান্ডটিকে ওয়াশিং মেশিন তৈরি করে দিচ্ছে ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত সেমি অটোমেটিক মডেলের ওয়াশিং মেশিনের প্রথম শিপমেন্টটি চলতি মাসের ১৫ তারিখে ভারত যাচ্ছে। এ উপলক্ষ্যে বুধবার ‘এক্সপোর্টিং ওয়াশিং মেশিন টু ইন্ডিয়া’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও মো. হুমায়ূন কবীর, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিউ) প্রেসিডেন্ট অ্যাডওয়ার্ড কিম এবং হোম অ্যাপ্লায়েন্সের সিইও প্রকৌশলী আল ইমরান

০০০০০০০০০০০০০

স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্রতি বাংলাদেশে বিক্রয় অংশীদার হিসেবে ‘মাই লোন’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে মাহাদি সাপোর্ট সার্ভিসেস লিমিটেড তৃতীয়পক্ষ হিসেবে কাজ করবে। এই চুক্তির আওতায় মাইলোন একটি অনুমোদিত বিক্রয় এজেন্ট হিসেবে কাজ করবে যাতে করে আরো বেশি গ্রাহকদের কাছে এই সেবা পৌঁছানো যায়। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ বলেন, একটি সহযোগিতামূলক এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে, আমরা সামনের বছরগুলোতে আমাদের বিশ্বমানের ব্যাংকিংসেবাগুলো আরো বিস্তৃতভাবে সরবরাহ করতে পারব। মো. লুত্ফুল হাবিব, জেনারেল ম্যানেজার, প্রায়োরিটি ব্যাংকিং, ডিপোজিট অ্যান্ড মর্টগেজ এবং ব্যবস্থাপনা পরিচালক, মাইলোন মো. আরিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন

 

০০০০০০০০০০০০০০০

আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড ‘রেইনবো’ বাজারে নিয়ে এলো মেরিন পেইন্টস ‘সি কুইন’। সম্প্রতি রাজধানীর বাড্ডায় একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ রঙের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। তিনি বলেন, ‘আরএফএল গ্রুপ পণ্য উত্পাদনের ক্ষেত্রে সবসময় গুণমান ও ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আন্তর্জাতিক মানের রং উত্পাদন করে বাজারজাত করায় অল্পসময়ের মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। নতুন নতুন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যান্যের মধ্যে রেইনবো পেইন্টসের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, স্থপতি আবিদ হাসান নূর, রেইনবো পেইন্টসের কনসালটেন্ট মো. শাহজাহান, হেড অব সেলস শাহজাহান সানী, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দসহ রেইনবো পেইন্টসের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন