বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে হবিগঞ্জ জেলা মটর গ্রুপের শ্রমিকরা। এ সময় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার ও শ্রমিক নেতৃবৃন্দ।
