হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪৮

কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালসহ জেলার সব হাসপাতালে চিকিত্সাসেবার মান বাড়ানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরের হাসপাতাল রোডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সৈয়দ নজরুল ইসলাম, সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক,  জেলা খেত মজুর সমিতির সভাপতি সেলিমউদ্দিন খান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমি, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।