গাজীপুরে কবি মুনাব্বির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৫৩

কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সম্মিলিত সাহিত্য সংস্কৃতি, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কর্মীরা। গতকাল শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে সাহিত্য সংস্কৃতি পরিবার সংগঠনের সভাপতি মাহিনুর মাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম আর মনজু, আন্ডারপ্রিভিলিজড সোসাইটির জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সাজু, বাংলাদেশ সাহিত্য পরিষদের সভাপতি নাঈম মাহমুদ মিথেল, কবি ও কবিতার বিশ্ব সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইস াফিল সমাজি, বঙ্গবন্ধু তরুণ প্রজন্ম ক্লাবের সভাপতি হাসিবুল হাসান হাসিব প্রমুখ।