আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ঘটনাগুলো ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে প্রথমে প্রভাকরদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। এই সময় তারা ৪০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোনসেট ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাত দল একের পর এক পার্শ্ববর্তী বাড়ির আমজাদ, মামুন, রাজিব, জিয়াউর রহমান ও ফারুকের ঘরে ঢুকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ মালামাল লুটে নেয়। ডাকাত দল রাত ১টা থেকে ২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চালায়। একসঙ্গে এত বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি। খবর নিয়ে সবগুলো ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।
