বিনোদন রিপোর্ট
দীর্ঘ বিরতির পর কণ্ঠশিল্পী মিঠু তার নতুন একটি একক গান নিয়ে এলেন। শিল্পীর অফিসিয়াল নাম মিঠু স্বপ্ন। নব্বই দশকের শেষদিকে ফাল্গুন মিউজিকের ব্যানারে তার প্রথম একক বাজারে আসে। সে সময় আধুনিক গানে তার দুটি গান টপচার্টে স্থান পায়। এরপর ক্যারিয়ার আর জীবিকার তাগিদেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান মিঠু। সেখানে ভিন্ন পেশার পাশাপাশি চলতে থাকে গান নিয়ে সাধনা। এরইমধ্যে ‘স্বপ্ন’ নামে তার একটি ব্যান্ডদলও রয়েছে। অবশেষে প্রায় ১ যুগ পর মিঠু নতুন একটি গান প্রকাশ করলেন। দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে মিঠুর এই একক
গানটি প্রকাশ পেয়েছে।
মিঠু বলেন, ‘প্রথমে কৃতজ্ঞতা জানাই ধ্রুব গুহ দাদার প্রতি আমার স্বপ্ন পূরণের জন্য। আসলে একজন গানের মানুষ কখনোই সুর ছাড়তে পারে না। কারণ এটা তো আর কোনো চাকরি না যে তার অবসর নিতেই হবে। সুরটা তো আত্মার সাধনা। আমিও তাই করে গেছি। প্রবাসে এসে শুরুতে সবারই এক ধরনের স্ট্রাগল থাকে। সেই স্ট্রাগল পেরিয়ে নিজের ভিতটাকে শক্ত করে অবশেষে আবারো নতুন করে গানের কাজ শুরু করেছি। এখন থেকে নিয়মিত গান প্রকাশ করবো।’
উল্লেখ্য, দূরে গানটি লেখা ও সুর করেছেন মিঠু স্বপ্ন। ভিডিও নির্মাণ করেছেন ফাহাদ আসমার।
