মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:১৯

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে কালজয়ী উপন্যাস বিষাদ-সিন্ধু রচয়িতা অমর সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার আলোচনাসভা, ছড়া উত্সব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ। কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ফকীর আব্দুর রশিদ। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর প্রমুখ।