বাল্যবিবাহের অভিযোগে কাজিকে দণ্ড ও বর-কনের বাবাকে জরিমানা

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:২১

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জে বাল্যবিয়ে নিবন্ধনের চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক কাজিকে ছয় মাসের কারাদণ্ড এবং বর ও কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা এ জেল-জরিমানা করেন। বকশীগঞ্জ থানার ওসি শফিফুল ইসলাম সম্রাট জানান, উপজেলার মেষেরচর গ্রামের ১৯ বছর বয়সি বরের সঙ্গে নীলাক্ষিয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের ১৩ বছর বয়সি এক কিশোরীর বিয়ে ঠিক হয়। নিজ বাড়িতে বিয়ে নিবন্ধনের চেষ্টা করেন টিকরকান্দির মাস্টার বাড়ির কাজি রফিকুল ইসলাম। খবর পেয়ে কাজির বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।