দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জে ১৩ বোতল বিদেশি মদসহ এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার টিকরপুর এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিধান সরকার উপজেলার টিকরপুর গ্রামের মৃত বিজয় গোপাল সরকারের ছেলে। নবাবগঞ্জ থানা গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই গৌতম চন্দ্র হালদার বলেন, মাদকের বিরুদ্ধে থানা অফিসার ইনচার্জের নির্দেশনায় বিশেষ অভিযানকালে ১৩ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বিধান এলাকায় দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছিলেন। নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, বিধানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার সকালে আদালতে পাঠানো
