দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১২:০১

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদুল (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছেন। শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের জোয়াল কামড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাবু হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত আব্দুল হামিদুল দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে জোয়াল কামড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও থানার হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/বিএএফ