পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জে বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:১১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

পীরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যুতে বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে মানববন্ধন ও পৌর মেয়রকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। এ সময় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, ম্যানেজিং কমিটির সদস্য বুলবুল আহম্মেদ, সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম, নেসার উদ্দীন, মেহের এলাই বাদশা, সোহেল রানা, রেজাউল ইসলাম রেজা, শিক্ষার্থী সুজাউদৌলা ও তানভীর আহম্মেদসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।

পরে বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে কয়েকশত শিক্ষার্থী পৌর মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করে।