ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত করায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। এসময় তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
শনিবার বিকেলে এমপি নিক্সনকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত করার খবর জেলায় এসে পৌঁছালে নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব শুরু হয়।

সন্ধ্যায় বঙ্গবন্ধু ফ্যানস ক্লাবের আয়োজনে ফরিদপুর শহরের মুজিব সড়কে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে আনন্দ করেন। এসময় সংগঠনটির আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর সাবেক জিএস এমএম নাছির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল মিয়া আজম, স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার সহ সভাপতি মোস্তাক খান, যুবলীগ নেতা সিফাত ইবনে হুদা, সাবেক ছাত্রনেতা মুন্সী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ব্যারিস্টার সুমন
এছাড়াও একাধিক মিছিল, মিষ্টি বিতরণ ও রং ছিটানো উৎসব অনুষ্ঠিত হয়েছে এমপি নিক্সনের নির্বাচনী এলাকা ফরিদপুর ৪ আসনের ৩ উপজেলা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনে।
ইত্তেফাক/আরআই
