ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বলেছে, ব্রেক্সিট নিয়ে এখনো অনেক কাজ করা দরকার। ইতোমধ্যে ইইউর সঙ্গে ব্রেক্সিটের খসড়া চুক্তি প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের প্রধান সমন্বয়কারী মাইকেল বার্নিয়র বলেছেন, আমাদের উভয় পক্ষকে এখনো অনেক দূর যেতে হবে। বৃহস্পতিবার সকালে ইইউ কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্কের কাছে আনুষ্ঠানিকভাবে ৫৮৫ পৃষ্ঠার প্রত্যাহার চুক্তির খসড়া হস্তান্তরের সময় বার্নিয়র এ কথা বলেন।
ইইউর পরিকল্পনায় অনুষ্ঠিত বৈঠকগুলোর মধ্যে আগামী ২৫ নভেম্বরের বৈঠকে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তার মন্ত্রিসভার সমর্থন পেয়েছেন; কিন্তু সংসদে ব্রেক্সিটে অনুমোদন পেতে তাকে অনেক বেগ পেতে হয়েছে। এদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডোমিনিক র্যাব পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ‘ভালো বিবেক’ থাকায় চুক্তিটিতে সমর্থন করতে না পেরে পদত্যাগ করেছি।
চুক্তির বিষয়ে ডোনাল্ড টাস্ক এ সময় বার্নিয়রকে বলেন, এতে ২৭ সদস্যভুক্ত জাতিরাষ্ট্রের ইইউ স্বার্থ সুরক্ষিত আছে। শুরু থেকে আমাদের কোনো সন্দেহ ছিল না যে ব্রেক্সিটের কারণে উভয় পক্ষরই ক্ষতিকর পরিস্থিতি তৈরি করবে। আমাদের আলোচনাগুলো কেবল ক্ষতি নিয়ন্ত্রণের জন্য ছিল। যুক্তরাজ্যকে উদ্দেশ করে তিনি আরো বলেন, আপনারা আমাদের ছেড়ে যাচ্ছেন দেখে খুবই দুঃখিত। এ চলে যাওয়াকে কম বেদনাদায়ক করে তুলতে আমরা যা যা দরকার সবই করবো।
ব্রেক্সিটের প্রধান সমন্বয়কারী মাইকেল বার্নিয়র আরো বলেছেন, চুক্তিটি নায্য ও সুষম ছিল। যা সরলভাবে প্রত্যাহার করা গেছে। ফলে যুক্তরাজ্যের প্রয়োজনগুলো বিবেচনা নিয়ে একটি ‘উচ্চাকাঙ্ক্ষী নতুন অংশীদারিত্বের’ প্রেক্ষাপট তৈরি সম্ভব হবে। চুক্তি বিষয়ে তিনি বৃহস্পতিবার ইউরোপীয় সংসদে তিনি এক সংক্ষিপ্ত ভাষণও প্রদান করেছেন।
