কালীপূজা উদ্যাপনে নেপালের ফুটবলাররা

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:১৩

স্পোর্টস রিপোর্টার

আগের দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের (২-০) হারের পর গতকাল নেপাল ফুটবল দল অনুশীলন করেনি। ঢাকায় নেপাল হাইকমিশনের আমন্ত্রণে খেলোয়াড়রা কালীপূজার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দলের একটি সূত্র জানায় নেপাল হাইকমিশনে কালীপূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আনন্দ উল্লাস করে সময় কাটিয়েছেন খেলোয়াড় কোচ কর্মকর্তারা। খেলা নিয়েও আলোচনা হলেও আগামী ১৭ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আরো উপভোগ্য করার জন্য উত্সাহী হয়েছেন নেপালের রাষ্ট্রদূত। কালীপূজা উপলক্ষ্যে খেলোয়াড়রা দুই হাতে গিফট পেয়েছে দূতাবাসের অনুষ্ঠান হতে। গতকাল অনুশীলন না হলেও আজ সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে নেপালের অনুশীলন।

বাংলাদেশের বিপক্ষে হারের পর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় নেপাল কোচ বাল গোপাল মহারজন বলছিলেন—প্রথম ম্যাচ ছিল তাই খুব একটা সুবিধা করতে পাররেনি তার দল। ফিরতি ম্যাচ নেপাল আরো শক্তিশালী নৈপুণ্য উপহার দেবে। ঢাকায় নেপালের দর্শকরা খুশিই হবেন দ্বিতীয় ম্যাচ দেখে।