শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকাবাসী দুশ্চিন্তায় পড়েছে। বগী গ্রামের বীরমুক্তিযোদ্ধা রুস্তুম আলী বলেন, সিডরের পর ১৩ বছরেও টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। দ্রুত নির্মাণের দাবি জানাই। উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) খুলনার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম মুঠোফোনে বলেন, বগী এলাকায় বলেশ্বর নদীর ভাঙনের তীব্রতায় নতুন করে ডিজাইন ও জমি অধিগ্রহণের জন্য প্রকল্পের কাজের মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত আরো এক বছর বাড়ানো হয়েছে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর হয়।
