স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর বিভাগের তিন জেলায় শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে পঞ্চগড় জেলায় এক জনের মৃত্যু হয়েছে।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৩৩০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়াল ২৪৪ জনে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পঞ্চগড় জেলায় এক জনের মৃত্যু হয়েছে।
